নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুজিৎসুর সবচেয়ে পাতলা এবং হালকা ওজনের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। এতে আছে ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। টানা সাড়ে আট ঘণ্টা চলে এর ব্যাটারি। এসএইচ৭৭১ মডেলের লাইফবুকে রয়েছে ৮ গিগাবাইট র্যাম, ৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। নিরাপত্তার জন্য ১৩.৩ ইঞ্চি প্রশস্ত পর্দার এই ল্যাপটপে রয়েছে বেতার তরঙ্গভিত্তিক (আরএফ বেস) আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি, বায়োস লক, অ্যান্টি থেফট লক। কম্পিউটার সোর্সের আনা এই কম্পিউটারের দাম দুই লাখ পাঁচ হাজার টাকা। —বিজ্ঞপ্তি