নতুন সংস্করণের স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজের নতুন সংস্করণ ‘ব্লু কোরাল’ বাজারে এনেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্মার্টফোনটির ক্যামেরা ২০১৬ সালের সেরা স্মার্টফোন ক্যামেরা হিসেবে স্বীকৃত। এতে সাড়ে ৫ ইঞ্চি পর্দা, বাঁকানো পর্দা, ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ গিগাবাইট র্যাম ও ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। স্মার্টফোনটির দাম ৭৪,৯০০ টাকা। ১২ মাসের কিস্তিতে কেনার সুযোগও রয়েছে।
বিজ্ঞপ্তি