নতুন সভ্যতার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু সভ্যতা নতুন করে গড়তে হয়, কারণ তার ফলে উদ্ভব হয় সাম্রাজ্যের। এ রকম একটি সভ্যতা গড়ে তোলার কাজ করতে হবে ইউরোপা ইউনিভার্সালিস গেমের খেলোয়াড়কে। মানব সভ্যতাকে নতুন করে নির্মাণ করতে হবে গেমারকে। যাতে করে নতুন জাতিগত সভ্যতা তৈরি করা যায়।

১৯৫৩ থেকে ১৭৯২ সালের কোনো একটি বছরকে ধরে গেম শুরু করতে হবে। আর সময়ের ওপর ভিত্তি করে জাতি নির্বাচন করা যাবে। যাদের জীবনধারণ থেকে শুরু করে রণকৌশল, কূটনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান—সবকিছুকে নতুন করে নির্মাণ করতে হবে গেমারকে। অন্যান্য গেমের মতো এ গেমে নিজস্ব সেনাবাহিনী তৈরি করা যাবে এবং তাদের সহায়তায় যুদ্ধের মাধ্যমে অপর রাজ্যকে দখল করে নিতে হবে। তবে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালাতে চাইলে গেমারকে শুরুতেই প্রচুর সম্পদ ব্যয় করে আদর্শ, শক্তিশালী এবং নির্ভরযোগ্য সেনাবাহিনী গঠন করতে হবে। স্থল এবং নৌ উভয় ধরনের বাহিনী নিয়ে আলাদা আলাদা যুদ্ধ করা যাবে। কেউ চাইলে অবশ্য দুই ধরনের বাহিনী নিয়েও খেলতে পারবেন। তবে এর জন্য সম্পদ খরচ হবে অনেক বেশি।

যুদ্ধ ছাড়াও বিপক্ষ রাষ্ট্রকে নিজের অধীনে আনার বিভিন্ন উপায় আছে। ব্যবসায়িক বা পারিবারিক যেকোনো ধরনের সম্পর্ক তৈরি করে গেমার বিপক্ষ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এ গেম খেলা খুবই সহজ।কারণ, খেলার সময় কখন কোথায় কী ঘটছে তা সুন্দরভাবেই গেমার দেখতে আর বুঝতে পারবেন।

যা যা প্রয়োজন

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি

প্রসেসর: ১২০০ মেগাহার্টজ পেন্টিয়াম

ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর

সিডি-রম ড্রাইভ: ৮ এক্স

র‌্যাম: ১২৮ মেগাবাইট

ভিডিও মেমোরি: ৬৪ মেগাবাইট

ডাইরেক্ট এক্স: ৯.০

হার্ডডিস্ক: ১০০০ মেগাবাইট খালি জায়গা