নতুন সলিড স্টেট ড্রাইভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডেটা ব্র্যান্ডের এক্সপিজি এসএক্স৯০০ মডেলের নতুন সলিড স্টেট ড্রাইভ বাজারে এসেছে। মাল্টিলেভেল সেল ন্যান্ড ফ্ল্যাশের এ ড্রাইভটিতে ব্যবহূত হয়েছে উন্নতমানের ফার্মওয়্যার, যা এসএসডি ড্রাইভটিতে স্থায়িত্বে ও কার্য সম্পাদনে নতুন মাত্রা যোগ করে। হার্ডডিস্কটি সাটা ৬ গিগাবাইট/সেকেন্ড ইন্টারফেসের এবং এটি রেইড সমর্থন করে, যার সর্বোচ্চ ডেটা রিড ও রাইটের গতি যথাক্রমে ৫৫০ মেগাবাইট/সেকেন্ড এবং ৫১০ মেগাবাইট/সেকেন্ড। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা ১২৮ গিগাবাইট ডেটা ধারণক্ষম সলিড স্টেট ড্রাইভটির দাম ১৫ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি