নতুন সাত স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে কমভ্যালি এনেছে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের সাতটি মডেলের হোম থিয়েটার ও মাল্টিমিডিয়া স্পিকার। ‘গান যা-ই হোক না কেন, এফঅ্যান্ডডি মাল্টিমিডিয়া স্পিকারে শুনুন আপনার পছন্দেরটি’ স্লোগান নিয়ে বাজারে আসা স্পিকারগুলো পাওয়া যাবে ঢাকার বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি, শান্তিনগরের ইস্টার্ন প্লাস বিসিএস ল্যাপটপ বাজারসহ সারা দেশে। হোম থিয়েটার ও স্পিকারে রয়েছে এফ৬০০০ মডেলের রিমোট-নিয়ন্ত্রিত সাব-উফার হোম থিয়েটার, ল্যাপটপের জন্য ই২০০ মডেলের মাল্টিমিডিয়া ইউএসবি স্পিকার। এ ছাড়া রয়েছে বিভিন্ন মডেলের স্পিকার। —বিজ্ঞপ্তি