নতুন সারফেসে ঘুরে দাঁড়াবে মাইক্রোসফট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম ট্যাবলেট জনপ্রিয় হবে এমন আশা মাইক্রোসফটের
এম ট্যাবলেট জনপ্রিয় হবে এমন আশা মাইক্রোসফটের

মাইক্রোসফট করপোরেশন এবার দ্বিতীয় প্রজন্মের দুটি নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে। দেখতে অনেকটা আগের সারফেস ট্যাবলেটের মতো হলেও নতুন দুটি কম্পিউটারে থাকছে বেশ কিছু পরিবর্তন। সারফেস-২ এবং সারফেস প্রো-২ নামের ট্যাবলেট দুটির সঙ্গে বিনা মূল্যে থাকছে স্কাইড্রাইভে দুই বছরের জন্য ২০০ গিগাবাইট জায়গা এবং এক বছরের জন্য বিনা মূল্যে স্কাইপে ফোন করার সুবিধা। পাশাপাশি সারফেস-২ ট্যাবলেটের সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাবে অফিস ২০১৩ আরটি সংস্করণ।
সারফেস-২-এ থাকছে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম, এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর, ১০.৬ ইঞ্চি এইচডি পর্দা, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ইউএসবি ৩.০ ইত্যাদি। এর ব্যাটারি একবার চার্জ করে টানা ১০ ঘণ্টা ভিডিও চালানোর সুবিধা পাওয়া যাবে। আগের সারফেসের চেয়ে নতুন সারফেস ট্যাবলেটগুলোর কিকস্ট্যান্ড ডিজাইনেও পরিবর্তন এসেছে। ম্যাগনেশিয়াম রঙের সারফেস-২-এর দাম ৫৭৪ ডলার।
সারফেস প্রো-২ রয়েছে চতুর্থ প্রজন্মের হ্যাসওয়েল চিপভিত্তিক কোর আই ৫ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, ৫১২ গিগাবাইট এসএসডি ও ইউএসবি ৩.০ ইত্যাদি। উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ অপারেটিং সিস্টেমে চলবে এটি। এ ট্যাবলেটে আরও যুক্ত হয়েছে এইচডি পর্দা ও উন্নত ব্যাটারি-সুবিধা। দাম এক হাজার ১৫০ ডলার।
সারফেস-২ পাওয়া যাবে ৩২ ও ৬৪ গিগাবাইট এবং সারফেস-২ প্রো পাওয়া যাবে ৬৪ এবং ১২৮ গিগাবাইট মডেলে। বর্তমানে প্রযুক্তি বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় এর আগে সারফেস এনে তেমন লাভের মুখ দেখেনি মাইক্রোসফট। তবে এবার নতুন সারফেস দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ২২ অক্টোবর থেকে সারফেস ২ ও প্রো-২ কিনতে পারবেন আগ্রহীরা। তবে গত সোমবার থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। —দ্য টেলিগ্রাফ ও বিবিসি অবলম্বনে কাজী আলম