নতুন সাশ্রয়ী আইপড টাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর পর নতুন আইপড টাচ বাজারে আনার কথা জানিয়েছে অ্যাপল। পরবর্তী প্রজন্মের আইপড টাচ নতুন কয়েকটি রঙে আর আগের চেয়ে ১০০ মার্কিন ডলার কম দামে বাজারে আসছে। বৃহস্পতিবার অ্যাপল কর্তৃপক্ষ আইপড টাচের আপডেট আনার ঘোষণা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।মডেলের আইপড টাচের দাম ২২৯ মার্কিন ডলার। কিন্তু নতুন আইপড টাচের দাম হবে ১৯৯ ডলার। নতুন আইপডে পেছনের দিকে থাকবে পাঁচ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা। আইপডে ১০৮০ পিক্সেল মানের ভিডিও চলবে। লাল, গোলাপি, নীল, ধূসর, রুপালি ও হলুদ রঙে বাজারে আসবে নতুন আইপড। পুরোনো মডেলের আইপডগুলোর দাম কিছুটা কমবে। ১৬ জিবি, ৩২ জিবি ও ৬৪ জিবি তিনটি মডেলের আইপড টাচের দাম কমবে। আইওএস ৭ অপারেটিং সিস্টেমচালিত আইপড টাচ পরবর্তী সময়ে আইওএস ৮-এ আপগ্রেড করার সুবিধা থাকবে।