নতুন সিএসএম পিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টেল কোর আই-থ্রি প্রসেসরসহ নিজস্ব সিএসএম ব্র্যান্ডে নতুন ডেস্কটপ কম্পিউটার ছেড়েছে কম্পিউটার সোর্স। সিএসএম একুশে পিসি আই-থ্রি নামের এই কম্পিউটারে ইন্টেলের ২.৯৩ গিগাহার্টজ গতির কোর আই-থ্রি প্রসেস, ৩২০ গিগাবাইট হার্ডডিক্স রয়েছে। আরও আছে ২ গিগবাইট র্যাম, ডিভিডি রাইটার ও পিসিআই এক্সপ্রেস কার্ড। এর সঙ্গে ফিলিপ্স বা এইচপির ১৮.৫ ইঞ্চি এলসিডি মনিটর নেওয়া যাবে। এর দাম সাড়ে ৪৮ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে সিএসএম পিসির সঙ্গে উপহার আছে। এই কম্পিউটারে তিন বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। —বিজ্ঞপ্তি