নতুন সুবিধার ট্যাবলেট এনেছে ইন্টেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ইন্টেল বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টেল মোবিলিটি রোড শো’ শীর্ষক আয়োজন৷ এতে ইন্টেল অ্যাটম প্রসেসর এবং ইন্টেল কোর প্রসেসরচালিত বিভিন্ন আকার ও বৈশিষ্ট্যের মোবাইল সেবা প্রদর্শন করা হয়৷ এ ছাড়া ভবিষ্যতে কী কী প্রযুক্তিসেবা আসছে, সেসব বিষয়েও জানানো হয়৷ গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই আয়োজন সম্পর্কে ইন্টেল বাংলাদেশে কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর বলেন, বর্তমান প্রজন্মের ইন্টেল অ্যাটম প্রসেসরগুলো বিভিন্ন ধরনের কম্পিউটিং যন্ত্র যেমন পাতলা ও হালকা স্মার্টফোন ও ট্যাবলেট, স্মার্ট কার, উদ্ভাবনী স্বাস্থ্যবিষয়ক যন্ত্র, স্মার্ট সিটি ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং ও ক্লাউডের জন্য হাই-পারফরম্যান্সের মাইক্রো সার্ভারের জন্য বিদ্যুৎসাশ্রয়ী সেবা দেয়। এসব যন্ত্র কোনো ধরনের ভোগান্তি ছাড়াই একাধিক অ্যাপ্লিকেশন পরিচালনা, এক অ্যাপস থেকে অন্য অ্যাপসে যাওয়ার সুবিধা দিয়ে ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দিতে সক্ষম।
অনুষ্ঠানে ফর্ম ফ্যাক্টর এবং নানা ফিচারে পরিপূর্ণ ইন্টেল অ্যাটম প্রসেসর ও ইন্টেল কোর প্রসেসরের সেরা মোবাইল সলিউশনগুলো প্রদর্শন করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি বর্তমানে বাজারে রয়েছে এবং বাকিগুলো খুব শিগগির আসবে বলে জানানো হয়৷ জিয়া মনজুর জানান, ইন্টেলের বে ট্রেইল প্ল্যাটফর্মে একদিকে যেমন ট্যাবলেট ও নোটবুকের জন্য লো-পাওয়ারের চিপ রয়েছে, তেমনিভাবে ডেস্কটপ কম্পিউটারের জন্য শক্তিশালী চিপও রয়েছে। এটি বেশি পরিমাণে ব্যবহৃত ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর উপযোগী করে তৈরি করা হয়েছে।
এ ছাড়া যন্ত্র প্রস্তুতকারীদের বিভিন্ন দামে হালকা, পাতলা ও অধিক শক্তিশালী ডিভাইস তৈরির সুযোগ দিচ্ছে। ব্রে ট্রেইল তিনটি ভিন্ন ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। এর ব্রে ট্রেইল-টি ট্যাবলেটের জন্য, বে ট্রেইল-এম এবং বে ট্রেইল-ডি এন্টি লেভেলের ল্যাপটপ ও ডেস্কটপের জন্য তৈরি করা হয়েছে। সিস্টেম অন চিপ (এসওসি) ফ্যামিলি গ্রাহক ও বিজনেস ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ৮ এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফমের্র জন্য একই হার্ডওয়্যার কনফিগারেশন সমর্থন করে, যা অধিক পরিমাণের যন্ত্রে উপযোগী।