নতুন সুবিধার স্মার্টফোনে আগ্রহ সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের বাজার এখন প্রতিদিনই জমজমাট থাকছে। এমনটাই জানা গেল বিক্রেতাদের কাছ থেকে। ক্রেতারা নতুন স্মার্টফোন বেশি খুঁজছেন। অনেকে আবার আগে থেকেই ওয়েবসাইটে স্মার্টফোনের সুবিধা দেখে মডেল পছন্দ করে আসেন। সব মিলিয়ে ভালো ফিচারের ফোন ক্রেতাদের পছন্দের তালিকায় থাকছে। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সেলঅনের স্বত্বাধিকারী এস এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তরুণ-তরুণী থেকে শুরু করে ছোট-বড় সব বয়সী মানুষ বাজার ঘুরে বেছে নিচ্ছেন নানা ফিচারের স্মার্টফোন। দিন যত যাচ্ছে, স্মার্টফোনের চাহিদা ততই বাড়ছে।’ গতকাল বুধবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া স্মার্টফোনের দাম দেওয়া হলো।

স্যামসাং: গ্যালাক্সি জে-ফাইভ ১৫,৯০০ ও জে-ফাইভ (২০১৬) ২১,৯০০ টাকা; গ্যালাক্সি জে-সেভেন ১৯,৯০০ ও জে-সেভেন (২০১৬) ২৪,৯০০ টাকা; গ্যালাক্সি এস সেভেন এজ ৭৯,৯০০ এবং গ্যালাক্সি নোট ফাইভ ৭৪,৯০০ টাকা। অ্যাপল: আইফোন ফাইভ এসই ১৬ গিগাবাইট (গি.বা.) ৪২,৫০০; আইফোন ৫ এসই ৬৪ গি.বা. ৫০,০০০; আইফোন সিক্স ৬৪ গি.বা. ৮৫,২০০; সিক্স প্লাস ১৬ গি.বা. ৮৫,২০০; সিক্স প্লাস ৬৪ গি.বা. ৯৬,৫৭৫ ও সিক্স প্লাস ১২৮ গি.বা. ১,০৮,০০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া-৭৩০ ২১,৫০০; লুমিয়া-৫৩৫ ১১,৫০০; লুমিয়া-৬২৫ ১৯,৫০০ টাকা। সিম্ফনি: ই৭৮ ৩,১৯০; ভি৪৯ ৩,১৯০; এম১ ৬,১৯০; ভি৮৫ ৫,৯৯০; এইচ৬০ ৬,৪৯০; এইচ১৭৫ ৯,৯৯০; এইচ২৫০ ৯,১৯০; এইচ১৭৫ ৯,৯৯০; পিসিক্স ৭,৯৯০; এইচ৪০০ ৯,৯০০, পিসিক্স প্রো ৮,৯৯০ ও পিসিক্স (২ গি.বা.) ৮,৯৯০ টাকা। ওয়ালটন: আরএক্স৩ ১৩,৯৯০; আরএক্স২ ১২,৯৯০ ও প্রিমো জেডওয়ান ২৮,৯০০; জিএম ৯,২৯০ এনএক্স২ ১৪,৪৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্সওয়ান ৬,৯৯৯; ইভিও ভিএক্স ওয়ান ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯ টাকা। হুয়াওয়ে: পি৯ ৪৮,৯৯০ ও পি৯ প্লাস ৫১,০০০; জিআর ফাইভ ১৯,০০০; মেইট-৮ ৫১,০০০ টাকা। অপ্পো: নিও-৫ ১০,৯০০; পি-১ ১৩,৯০০; এফ-১ ১৯,৯০০; এফ-১ প্লাস ৩৫,৯০০ ও আরসেভেন ৩৬,০০০ টাকা। ওকাপিয়া: সিগনেচার ৯,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। উই: এল ওয়ান ৪,২৫০; আর ওয়ান ৫,৯০০; বি ওয়ান ৭,৭০০ ও এক্স ওয়ান ১৮,৬০০ টাকা। অ্যালকাটেল: আইডল প্লাস ১২,৯৯৯ টাকা। মাইসেল: আয়রন ব্লু ১০,৯৯৯ টাকা।

বাজারে নতুন

ওয়ালটন: জেডএক্স২ লাইট ২৭,৯০০ টাকা। সিম্ফনি: জেডভি প্রো ১১,৯৯০ ও জেডভিআই ১১,৮৯০ টাকা। অপ্পো: এফ১এস (সেলফি) ২৩,৯০০ ও এ৩৭ ১৬,৯৯০ টাকা। হুয়াওয়ে: পি৯ ৪৭,৯৯০, পি৯ লাইট ২৪,৯৯০, ওয়াই৩১১ ৬,১৯০, ওয়াই৫১১ ৮,৯৯০; ওয়াই৬১১ ১৪,৯৯০ ও জিআর ফাইভ মিনি ১৮৪৯৯ টাকা। ম্যাঙ্গো: ই৩০ ১৫,০০০ টাকা। হেলিও: এস-২০ ২৫,৯৯০ টাকা। এইচটিসি: এ৯ ২৯,০০০ ও ৩০,৫০০ টাকা।

সংগ্রহ: রাহিতুল ইসলাম