নতুন স্ক্যানার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোটেক ব্র্যান্ডের স্ক্যানমেকার ৫৯৫০এসডি মডেলের নতুন স্ক্যানার বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি.। স্ক্যানারটি সিঙ্গেল সাইডেড স্ক্যানার, যার অপটিক্যাল রেজ্যুলেশন ২৪০০ ডিপিআই এবং এটি ইউএসবি ২.০ ইন্টারফেসের। অটো ডকুমেন্ট ফিডার (এডিএফ) সুবিধা থাকায় এ৬ থেকে লিগ্যাল সাইজের সর্বোচ্চ ৫০টি পৃষ্ঠা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা যাবে। এ ছাড়া রয়েছে উইজার্ড ডিআই সফটওয়্যার। যাতে রয়েছে স্মার্ট ডুপ্লেক্স, প্রিসেট সেটিং সুবিধা। দাম ১৪ হাজার টাকা। —বিজ্ঞপ্তি