নতুন স্ক্যানার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজনেসলিংক কম্পিউটারস লিমিটেড এনেছে তাইওয়ানের প্লাসটেক ব্যান্ডের মোবাইল অফিস এস৪০০ স্ক্যানার। সহজে বহনযোগ্য এ স্ক্যানারটি যেকোনো ল্যাপটপ ব্যাগে নিয়ে ঘোরা যায়। এ স্ক্যানার প্রতি মিনিটে তিন পৃষ্ঠা এ-ফোর ও লিগ্যাল আকারের পৃষ্ঠা স্ক্যান করতে পারে। এটি সর্বোচচ ৪৮ বিট রঙিন ইনপুট ও ১৬ বিট ধুসর আউটপুট দিতে পারে।দাম পাঁচ হাজার টাকা। —বিজ্ঞপ্তি