নতুন স্পিকার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফঅ্যান্ডডি ব্র্যান্ডের দুটি নতুন মডেলের হোম থিয়েটার স্পিকার বাজারে এনেছে কমভ্যালি লিমিটেড। স্টাইলিশ এই হোম থিয়েটার স্পিকার সিস্টেমটি সম্পূর্ণ রিমোট কন্ট্রোলে চালিত ডুয়াল সিঙ্গেল আউটপুটের। এর সাব-উফার আউটপুট ৭৫ ওয়াট। ছয় হাজার ৫০০ ওয়াটের এফঅ্যান্ডডি এফ৬০০০ মডেলের রিমোট-নিয়ন্ত্রিত হোম থিয়েটার স্পিকার সিস্টেমের দাম ১২ হাজার টাকা। এফঅ্যান্ডডি এফ৫০৯০ মডেলের রিমোট-নিয়ন্ত্রিত ৫.১ হোম থিয়েটার সিস্টেম মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেমের দাম ৩৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি