নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলজির নতুন স্মার্টফোন এল৭০ বাজারে এসেছে। এর পর্দার মাপ ৪.৫ ইঞ্চি। এটি চলে অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে। সাড়ে নয় মিলিমিটার পুরু এ স্মার্টফোনে আছে কোয়ালকমের স্নাপড্রাগন ২০০ চিপসেট, ১.২ গিগাহার্টজ কর্টেক্স এ-৭ প্রসেসর, ৪ গিগাবাইট মেমোরি, ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ইত্যাদি। সাদা ও কালো দুটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৯৯০ টাকায়। —বিজ্ঞপ্তি