নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্যামেরা ও মোবাইল ফোনের সমন্বয়ে বাজারে এসেছে স্যামসাং কে জুম স্মার্টফোন। এটি দিয়ে ক্যামেরা ও স্মার্টফোনের কাজ সমানতালে করা যাবে। এতে আছে ১০এক্স অপটিক্যাল জুম লেন্স। এটি ২০.৭ মেগাপিক্সেলে ছবি তুলতে পারে। এই স্মার্টফোনে ৪.৪. অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম। আরও আছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৮ গিগাবাইট মেমোরি, ২ গিগাবাইট র্যাম ইত্যাদি। এর দাম ৪৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি