নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ব্যাটারির নতুন স্মার্টফোন বাজারে এনেছে মাইসেল। এলিয়েন এসএক্স-৮ মডেলের এই ফোনে আছে ৫ ইঞ্চির পর্দা। এর মোড়ক ধাতব উপাদানে তৈরি। এতে আরও আছে অ্যান্ড্রয়েড ৫.১ (ললিপপ) অপারেটিং সিস্টেম, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যা ম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা প্রভৃতি। থ্রিজি নেটওয়ার্ক উপযোগী এই ফোনে দুটি সিমকার্ড (মাইক্রো) ব্যবহার করা যায়। সাদা ও কালো—এই দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এর দাম পাঁচ হাজার ৫৫৫ টাকা।
বিজ্ঞপ্তি