নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে-ফোর, কে-এইট, কে-টেন এবং স্টাইলাস-থ্রি মডেলের চারটি স্মার্টফোন বাজারে এনেছে এলজি। গত বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয় এলজি মোবাইল ফোনের দেশি পরিবেশক প্রতিষ্ঠান মেট্রোসেম টেকনোলজিস। অনুষ্ঠানে এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এডওয়ার্ড কিম বলেন, এলজি ইলেকট্রনিক নিজেদের মুঠোফোনকে বিশ্ববাজারে সেরা অবস্থানে নিয়ে যেতে বদ্ধপরিকর।

কে-ফোর, কে-এইট, কে-টেন এবং স্টাইলাস থ্রির দাম যথাক্রমে ১০ হাজার ৮০০, ১৩ হাজার ৯০০, ১৭ হাজার ৯০০ এবং ২৪ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞপ্তি