নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ১ মডেলের স্মার্টফোন বাজারে এনেছে উই। সঙ্গে থাকছে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের ঈদ প্যাকেজ। এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। আমরা কোম্পানিজের কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে এয়ারটেল বাংলাদেশের প্রধান আর্থিক কর্মকর্তা ইন্দ্রদীপ মজুমদার, এয়ারটেল বাংলাদেশের বিপণন প্রধান সত্যজিৎ ভি পি বালেকুন্দ্রি, উইর প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ, প্রধান পরিচালন কর্মকর্তা মোরশেদ আলম এবং ব্র্যান্ড ও যোগাযোগ প্রধান মুন্তাসির আহমেদ উপস্থিত ছিলেন। উই এ১-এর সঙ্গে ক্রেতারা বিনা মূল্যে পাবেন ১ হাজার ৮৯৪ টাকার এয়ারটেল বান্ডেল অফার। উই এ১ স্মার্ট সল্যুশনসের দাম ২ হাজার ৭৯০ টাকা।
বিজ্ঞপ্তি