নতুন স্মার্টফোন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমো জি-ফাইভ
প্রিমো জি-ফাইভ

ওয়ালটনের নতুন তিনটি মডেলের স্মার্টফোন বাজারে এসেছে। এ তিনটি স্মার্টফোন হচ্ছে প্রিমো এস থ্রি, প্রিমো জি-ফাইভ এবং প্রিমো ইএফ টু। এর মধ্যে প্রিমো এস থ্রিতে রয়েছে ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ জিবি রম, ৫ ইঞ্চি পর্দা, দ্বিতীয় প্রজন্মের করনিং গরিলা গ্লাস, ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডুয়েল সিম ইত্যাদি। অ্যান্ড্রয়েড ৪.৪.২ চালিত স্মার্টফোনটির দাম ১৭ হাজার টাকা। প্রিমো জি-ফাইভ মডেলের স্মার্টফোনে রয়েছে ১৪১ মিলিমিটার উচ্চতা, ১.৩ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৪ জিবি রম, ৫ ইঞ্চি পর্দা ইত্যাদি। দাম আট হাজার ৯৯০ টাকা। এ ছাড়া প্রিমো ইএফ মডেলের স্মার্টফোন রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর,১ গিগাবাইট র্যাম, ৪ জিবি রম, ৪ ইঞ্চি পর্দা, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি। দাম সাত হাজার ৯০ টাকা।
—বিজ্ঞপ্তি