নতুন স্মার্টফোন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের বাজারে স্যামসাং মোবাইল গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম মডেলের নতুন স্মার্টফোন ছেড়েছে। এর সামনের ক্যামেরায় ৮৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। আর পেছনে আছে ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে আরও আছে ৫ ইঞ্চি কিউএইচডি টাচস্ক্রিন পর্দা, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলে এটি। এতে আছে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট মেমোরি ইত্যাদি। এর দাম ২২ হাজার ৯০০ টাকা। —বিজ্ঞপ্তি