নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের নতুন স্মার্টফোন লুমিয়া ৫৪০ দেশের বাজারে পাওয়া যাচ্ছে। দুটি সিমকার্ড ব্যবহারের সুবিধাসহ এই ফোনে আছে ৫ ইঞ্চি পর্দা, স্কাইপ ও মাইক্রোসফট অফিস ব্যবহারের সুবিধা ইত্যাদি। ওয়াইড-অ্যাঙ্গেলে সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা (পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা) আছে এতে। গ্রামীণফোনের গ্রাহকেরা লুমিয়া ৫৪০ কেনায় বিশেষ সুবিধা পাবেন। তাঁরা বিনা মূল্যে ২ জিবি ডেটা কিংবা ৩ জিবি ডেটা প্যাকেজে ২৫ শতাংশ ছাড় পাবেন। এর দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে নীল-সবুজ, কমলা, সাদা ও কালো রঙে এই ফোন পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তি