নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটনের নতুন একটি স্মার্টফোন বাজারে এসেছে। গত রোববার রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘প্রিমো জেডএক্সটু লাইট’ মডেলের এই স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় স্মার্টফোনের বিভিন্ন সুবিধা তুলে ধরেন ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন (সফটওয়্যার) বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আরিফুল হক। তিনি বলেন, ‘অ্যান্ড্রয়েড-চালিত এই স্মার্টফোন ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে। এতে থাকছে ৬ ইঞ্চি পর্দা, ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, গরিলা গ্লাস ৪, ১.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যা ম, আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি, ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ইত্যাদি। এর দাম ২৭ হাজার ৯৯০ টাকা।
বিজ্ঞপ্তি