নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিপিএল প্রযুক্তিপণ্য বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ারের সঙ্গে বাংলাদেশের বাজারে এইচটিসির ওয়ান এক্স ৯ স্মার্টফোন ছেড়েছে। ১৬ মে ঢাকায় একটি অনুষ্ঠানে স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে এইচটিসির ব্যবস্থাপক (বিক্রয়) প্রশান্ত, ইউনিয়ন গ্রুপের পরিচালক (মোবাইল বিভাগ) মাহাবুব হোসেন, বিক্রয়প্রধান সাদ মো. মিলকান, গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। এইচটিসির এই নতুন স্মার্টফোন পাওয়া যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শাখায়। বিজ্ঞপ্তি