নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ হাজার ৯৯০ টাকায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) শনাক্ত করার সেন্সরযুক্ত ৩ গিগাবাইট র‍্যামের একটি নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। প্রিমো এইচ ৬ প্লাস মডেলের এই স্মার্টফোনের উভয় পাশে এলইডি ফ্ল্যাশসহ ১৩ (পেছনে) ও ৮ (সামনে) মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ৬৪ বিট সম্পন্ন ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর রয়েছে এতে। গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে মালি-টি ৭২০ জিপিইউ। এর অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইট, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো করা যাবে। ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার। পর্দা ৫.৫ ইঞ্চি, যার মধ্যে আবার আইপিএস এইচডি প্রযুক্তির ২.৫ডি কার্ভাড (বাঁকানো) পর্দা। এই স্মার্টফোনটি নুগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। প্রিমো এইচ ৬ প্লাস কালো ও সোনালি—এই দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি