নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন দেশের বাজারে প্রিমো জি৭ প্লাস মডেলের এক নতুন স্মার্টফোন এনেছে। এটি ওয়ালটনের ‘জি সেভেন’ মডেলের উন্নত সংস্করণ। ওয়ালটনের সেলুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের উপপরিচালক আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই স্মার্টফোনের সাড়ে ৫ ইঞ্চি পর্দাটি বাঁকানো। এতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট মেমোরি, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। সামনে ও পেছনের ক্যামেরা ৮ ও ১৩ মেগাপিক্সেল।
বিজ্ঞপ্তি