নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিসহ প্রিমো আরএম৩ এস মডেলের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। এতে রয়েছে ব্যাটারি সেভার সুবিধা। স্মার্টফোনটির পর্দা ৫ দশমিক ২ ইঞ্চি। এর র্যাম ৩ গিগাবাইট, রম ৩২ গিগাবাইট। ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৩ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। এতে রয়েছে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি ও ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটি নুগাট ৭ দশমিক ০ অপারেটিং সিস্টেমে চলে। দাম ১৪ হাজার ৪৯০ টাকা।
বিজ্ঞপ্তি