নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুয়াওয়েই ব্র্যান্ডের নতুন স্মার্টফোন বাজারে এনেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। চারটি মডেলের হুয়াওয়েই স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) চালিত স্মার্টফোনগুলোতে রয়েছে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি, জিপিএস ইত্যাদি। হুয়াওয়েই অ্যাসেন্ড ডব্লিউ১ মডেলে রয়েছে উইন্ডোজ ৮ ওএস, ৫১২ মেগাবাইট র্যাম, ৪ ইঞ্চি এলসিডি পর্দা, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ইত্যাদি। দাম ১৮ হাজার ৯৯০ টাকা।অ্যাসেন্ড জি৫১০ মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন, ৪.৫ ইঞ্চি পর্দা, ১.৪ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ইত্যাদি। দাম ১৪ হাজার ৯৯০ টাকা।অ্যাসেন্ড ওয়াই ৩০০ স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ ওএস, ১ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও ৪ ইঞ্চি পর্দা ইত্যাদি। দাম ১২ হাজার ৫০০ টাকা।হুয়াওয়েই অ্যাসেন্ড ওয়াই ২০০-এ রয়েছে অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড ২.৩ অপারেটিং সিস্টেম, ৩.৫ ইঞ্চি পর্দা ইত্যাদি। দাম আট হাজার ৩৫০ টাকা।প্রতিটি মডেলের সঙ্গেই বিনা মূল্যে পাওয়া যাবে ৪ গিগাবাইট মেমরি কার্ড। —বিজ্ঞপ্তি