নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইসেলের নতুন স্মার্টফোন স্পাইডার এ২ বাজারে এসেছে। পাঁচ ইঞ্চি পর্দার এই ফোন চলে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.৪ অপারেটিং সিস্টেমে। এতে আছে এমটিকে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম। আরও আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটি সম্পর্কে মাইসেলের পরিচালক (পরিচালন) নাহিদুল ইসলাম বলেন, এই ফোনটি স্মার্ট টিভির সঙ্গে ব্যবহার করা যায়। হাতের ইশারাতেও চালানো যায় এটি। স্মার্টফোনটির দাম ১১ হাজার ৯৯৯ টাকা।
বিজ্ঞপ্তি