নতুন স্মার্টফোন আনছে এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলজি ইলেকট্রনিকস সম্প্রতি তাদের স্মার্টফোন অপটিমাস সিরিজের একটি নতুন মডেল যোগ করেছে। মডেলটির নাম ‘এলজি-ই৭৩০’ বা ‘অপটিমাস সোল’। এলজির এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম। এতে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লু টুথ, ইউএসবি ২.০, ওয়াই-ফাই এবং জিপিএস প্রযুক্তি। এলজি কর্তৃপক্ষ দাবি করেছে, এই অপটিমাস সোল স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তির পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, যা ব্যাটারির ক্ষমতা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম। শুধু তা-ই নয়, ৯.৮ মিলিমিটার পুরু এ স্মার্টফোনে আরও রয়েছে ৩.৮ ইঞ্চি মাপের আলট্রা এএমওএলইডি মনিটর। আরও আছে ৫১২ মেগাবাইট র‌্যাম, ফ্ল্যাশ ১০.১ এবং ২ গিগাবাইট মেমোরি। সেপ্টেম্বর মাসের শেষদিকে বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এর দাম কত পড়বে সে ব্যাপারে এলজি কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করে কোনো ঘোষণা দেয়নি। —টাইমস অব ইন্ডিয়া