নতুন স্মার্টফোন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটনের প্রিমো এক্স-২ মডেলের নতুন স্মার্টফোন বাজারে এসেছে। প্রিমো এক্স সিরিজের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.১ সংস্করণের অপারেটিং সিস্টেম, কোয়াডকোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট রম, ৫ ইঞ্চি আলট্রা ফুল এইচডি পর্দা, তৃতীয় প্রজন্মের গোরিলা গ্লাস, ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা, সামনের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। থ্রিজি ভিডিও কলিং সুবিধাসহ নতুন স্মার্টফোনটি ২৫ হাজার থেকে ২৭ হাজার টাকার মধ্যে চলতি মাসের শেষ নাগাদ সারা দেশে পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি