নতুন স্মার্টফোন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক গত বৃহস্পতিবার নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। ‘বাংলালিংক আমরা এ১০ বি’ নামে এই ফোন পাওয়া যাবে।
রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিও) শিহাব আহমাদ, জ্যেষ্ঠ বিপণন পরিচালক সোলাইমান আলম এবং আমরা স্মার্ট সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ।
আমরা স্মার্ট সল্যুশনসের তৈরি এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪ ইঞ্চি পর্দা এবং উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম। ৫ হাজার ৪০০ টাকায় মুঠোফোনটি কিনলে সমপরিমাণ মূল্যের বাংলালিংক বান্ডেল বোনাস পাবেন। ৪ সেপ্টেম্বর থেকে এই স্মার্টফোনটির আগাম চাহিদা ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। প্রথম ৫০০ ক্রেতার জন্য উপহারও আছে। আগাম চাহিদা জানাতে হবে www.banglalink.com.bd/aamra-a10b-prebooking ঠিকানার ওয়েবসাইট থেকে।
বিজ্ঞপ্তি