নতুন স্মার্টফোন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোম্যাক্স ইনফরমেটিকস লিমিটেড সম্প্রতি বাজারে নিয়ে এসেছে বেশ কিছু নতুন স্মার্টফোন। বিভিন্ন মডেলের এসব স্মার্টফোন পাওয়া যাবে এক হাজার ২৯৯ থেকে ১৪ হাজার ৯৯৯ টাকার মধ্যে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত প্রতিটি স্মার্টফোনেই রয়েছে নানা ধরনের সুবিধা। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দীপক মেহরোত্রা বলেন, নতুন মোবাইল ফোনগুলো গ্রাহকদের সহজে ইন্টারনেট-সুবিধা প্রদানসহ অন্যান্য প্রযুক্তিগত সুবিধা দিতে সক্ষম। —বিজ্ঞপ্তি