নতুন স্মার্টফোন হেলিও এস ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলিও সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ১০’ উন্মুক্ত করছে এডিসন গ্রুপ। অ্যান্ড্রয়েড নুগাট (৭.০) অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটিকে সেলফি তোলার জন্য বিশেষ উপযোগী করে তৈরি করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেলফি ফ্ল্যাশ ফিচার। এই ফ্ল্যাশ থাকায় কম আলোতে ভালো সেলফি উঠবে। ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যালুমিনিয়াম কাঠামোর স্মার্টফোনটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এতে চার জিবি র‍্যাম ও ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর। এর ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি ও ব্যাটারি ৪ হাজার ১০ মিলিঅ্যাম্পিয়ারের। বিজ্ঞপ্তি।