নতুন স্মার্টফোন 'স্টাইল এক্স আনল ওকাপিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওকাপিয়ার স্টাইল এক্স
ওকাপিয়ার স্টাইল এক্স

বাজারে নতুন স্মার্টফোন স্টাইলএক্স আনল ওকাপিয়া মোবাইল। সাশ্রয়ী এই স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে ৪ ইঞ্চির মাপের আইপিএস ডিসপ্লে। ফোনটিতে ওয়াই-ফাই ও জিপিএস সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের ফোনটির পেছনে ৫ ও সামনে শূন্য দশমিক ৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটির ব্যাটারি এক হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ারের। ফোনটির র‍্যাম এক জিবি ও ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি।
ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন বলেন, গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। গ্রাহকদের জীবনকে সহজ করে তোলার জন্য আমাদের এ ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্টাইলএক্স ওকাপিয়ার স্মার্টফোন ও ফিচার ফোন পরিবারের নতুন সদস্য।
স্টাইলএক্স ফোনটির দাম চার হাজার ৯৯০ টাকা। ।