নতুন হটস্পট গেটওয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাইসেলের জি-৪১০০ ভি২ মডেলের ওয়্যারলেস হটস্পট গেটওয়ে বাজারে এসেছে। ৪টি ল্যান পোর্টবিশিষ্ট এই হটস্পট গেটওয়েটিতে রয়েছে ডব্লিউএএন পোর্ট, আরএস ২৩২ পোর্ট, আই ইইই ৮০২.৩/৩ইউ/১১ ওয়্যারলেস ল্যান-সুবিধা। এ ছাড়া এটি জিরো কনফিগারেশন আইপি প্লাগ অ্যান্ড প্লে ইন্টারনেট একসেস, ওয়েবভিত্তিক ম্যানেজমেন্ট টুলস, ১০০টি কনকারেন্ট ইউজার সমর্থন করে। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা গেটওয়েটির দাম ৩৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি