নতুন হার্ডডিস্ক বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইনমস ব্র্যান্ডের রকার সিরিজের পিএইচডিডি আর৩ মডেলের পোর্টেবল হার্ডডিস্ক বাজারে এসেছে। ২.৫ ইঞ্চি আকৃতির এই হার্ডডিস্কটিতে রয়েছে ৫৪০০/৭২০০ আরপিএম গতি, ৮ মেগাবাইট ক্যাশ মেমোরি এবং ইউএসবি ৩.০ ইন্টারফেস। হার্ডডিস্কটির ডাইমেনশন ১২৬*৭৮*১৩.৬ মিলিমিটার এবং ওজন মাত্র ১৫০ গ্রাম। হার্ডডিস্কটি উইন্ডোজ ২০০০/এক্সপি/ভিসতা/৭/৮, ম্যাকিন্টোশ ১০.৩এক্সসহ লিনাক্স কার্নাল ২.৪ অথবা এর পরবর্তী সংস্করণগুলোতে চলবে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আনা তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ ১ টেরাবাইটের হার্ডডিস্কের দাম সাত হাজার ৫০০ টাকা এবং ৫০০ গিগাবাইটের দাম পাঁচ হাজার ৪০০ টাকা। —বিজ্ঞপ্তি