নতুন হেলিও স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিও এস২৫ মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে এডিসন গ্রুপ। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ স্মার্টফোনটি উদ্বোধন করেন। স্মার্টফোন কিনলে গ্রাহকেরা সঙ্গে উপহার পাবেন। হেলিও এস২৫-এর পেছনে দুটি ক্যামেরা থাকছে, যার একটি ১৩ ও অন্যটি ৫ মেগাপিক্সেল। সামনেও রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এ ছাড়া স্মার্টফোনটিতে সাড়ে পাঁচ ইঞ্চি পর্দা, ১.৯ গিগাহার্টজ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম থাকছে। দাম ২১,৯৯০ টাকা।
বিজ্ঞপ্তি