নতুন হোম থিয়েটার আনছে এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন হোম এলজি
নতুন হোম এলজি

এলজি সম্প্রতি তাদের নতুন মডেলের হোম থিয়েটার সিস্টেম বাজারে আনার ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে আছে অডিও এবং ভিডিও লাইনআপ যেমন বিল্ট-ইন থ্রিডি ব্লু-রে প্লেয়ারসহ সাউন্ড প্লেট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্টসহ তারবিহীন অডিও সিস্টেম, ৪ দশমিক ১ চ্যানেল ও ৩২০ ওয়াটের শক্তিশালী আউটপুটসহ সাউন্ডবার।
এর মধ্যে এলজির এলএবি ৫৪০ডব্লিউ মডেলের সাউন্ড প্লেটটি ৩২ থেকে ৫৫ ইঞ্চির টিভিতে ৩৯ দশমিক ৫ মিলিমিটারের বেশি বেস ওঠাতে পারবে। এর ফিচারগুলো এলজি স্মার্ট টিভির সঙ্গে বিল্ট-ইন থ্রিডি ব্লু-রে প্লেয়ারে কাজ করে। এলজির এনপি৮৭৪০ মডেলটি তারবিহীন অডিও সিস্টেমের সঙ্গে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্টকে উঁচু মানের অডিও স্ট্রিমিং তৈরি করে। এলজির এনবি৫৫৪০ মডেলটির রয়েছে গাঢ় রুপালি রঙের মধ্যে সামান্য নকশার উৎকর্ষ। এর আছে ৪ দশমিক ১ চ্যানেল ও ৩২০ ওয়াটের শক্তিশালী আউটপুট। জানা গেছে, কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০১৪ সালে এলজি এসব যন্ত্র প্রদর্শন করবে। —ফোনঅ্যারেনা অবলম্বনে প্রদীপ সাহা