নতুন ৭ মডেলের মাইক্রোম্যাক্স ফোন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে নতুন সাতটি মডেলের মোবাইল ফোন উন্মুক্ত করেছে মাইক্রোম্যাক্স। এর মধ্যে রয়েছে ক্যানভাস ৬ ও ক্যানভাস ৬ প্রো ফ্ল্যাগশিপ মডেল। অন্য মডেলগুলো হচ্ছে কিউ ৪৬১, কিউ ৩০১, কিউ ৩৮৩, কিউ ৩৮১ ও কিউ ৩৫০। মাইক্রোম্যাক্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে সারা দেশের মোবাইল মার্কেটগুলোতে হ্যান্ডসেটগুলো পাওয়া যাবে। বিজ্ঞপ্তি