নতুন ডোমেইন ডট গেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা গেম–বিষয়ক ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন, তাঁরা এখন প্রচলিত ডট কমের পরিবর্তে ডট গেম ডোমেইন কিনতে পারবেন। এই ডোমেইনের প্রতিবছর ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩১৮ মার্কিন ডলার। ইতিমধ্যে বড় গেমিং স্টুডিওগুলো ডট গেম ডোমেইন কিনেছে।
ডোমেইন ব্যবস্থাপক ইউনিরেজিস্ট্রির তথ্য অনুযায়ী, গেমিং কমিউনিটিকে লক্ষ্য করে এ্ই ডোমেইন এক্সটেনশনটি ছাড়া হলেও এটি সবার জন্য উন্মুক্ত। ইতিমধ্যে ব্লিজার্ড, অ্যক্টিভিশন, অ্যাপল, মাইক্রোসফট ও সনির মতো প্রতিষ্ঠান ডট গেম ডোমেইন কিনে ফেলেছে।
ইউনিরেজিস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ফ্র্যাঙ্ক শিলিং বলেন, ‘ইন্টারনেটে ডট গেম ডোমেইন আনতে পেরে আমরা রোমাঞ্চিত। এ ছাড়া বড় বড় গেম নির্মাতা ইতিমধ্যে এ নামের প্রতি আগ্রহ দেখানোয় আমরা খুশি।’