নতুনভাবে ফুডমার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনলাইনে খাবারের ফরমাশ দেওয়ার বিষয়টি আরও সহজ করতে ওয়েবসাইট হালনাগাদ করেছে ফুডমার্ট।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবার মান বাড়ানোর উদ্যোগ হিসেবে ফুডমার্টের ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে। এতে যুক্ত হয়েছে হালনাগাদ তথ্য, খাবারের মেনু, ডিসকাউন্ট অফার, রেস্টুরেন্ট রিভিউ, ফুডমার্ট টিভি, লাইভ চ্যাটিং, সবার ব্যক্তিগত তথ্যভান্ডার, গুগল ম্যাপের সাহায্যে রেস্তোরাঁ অনুসন্ধানের সুযোগ ও খাবারের সচিত্র উপস্থাপন।
পছন্দের খাবারের ফরমাশ দিতে মোবাইল পেমেন্ট, অনলাইন পেমেন্ট ও ক্যাশঅন ডেলিভারি—তিন ধরনের পেমেন্ট সিস্টেম রয়েছে।

ফুডমার্টের সঙ্গে যুক্ত রয়েছে রাজধানীর ৫০০ বেশি রেস্তোরাঁ।
ফুডমার্টের ব্র্যান্ড ম্যানেজার সহিদুল ইসলাম জানান, দিন দিন অনলাইনে খাবারের চাহিদা বেড়েই চলছে। ফুডমার্টে গ্রাহকের ঝামেলা কমানোর উদ্যোগ নিয়েছে। ফুডমার্টের ওয়েবসাইটে www.foodmart.com.bd  বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি