নতুনরূপে কারমুডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারমুডির ওয়েবসাইটের উদ্বোধনে রাসেল টি আহমেদ, আশিকুর রহমান ও মো. খান
কারমুডির ওয়েবসাইটের উদ্বোধনে রাসেল টি আহমেদ, আশিকুর রহমান ও মো. খান

অনলাইনে গাড়ি বেচাকেনার প্ল্যাটফর্ম কারমুডি তাদের সাইটটি পুনরায় উদ্বোধনের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি তাদের নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে নতুন, পুরোনো গাড়ি এবং মোটরসাইকেলের ক্রেতা ও বিক্রেতাদের একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি নতুন সাইটটি উদ্বোধন করেন কারমুডির কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান।

আশিকুর রহমান বলেন, কারমুডির নতুন এই প্ল্যাটফর্মে গাড়ি কেনাবেচা এখন আরও সহজ হবে। গাড়ি বিক্রির জন্য সহজেই বিজ্ঞাপন পোস্ট করা যাবে। এ ছাড়া ক্রেতাদের গাড়ি সম্পর্কে তথ্য জানার জন্য নোটিফিকেশন পাওয়ার সুযোগও রয়েছে।
আশিকুর রহমান আরও বলেন, কারমুডিতে বর্তমানে ১৫ হাজারেরও বেশি নতুন ও পুরোনো যানবাহন তালিকাভুক্ত করা আছে এবং পাঁচ লাখেরও বেশি মানুষ প্রতি মাসে এই ওয়েবসাইটটি দেখেন।
কারমুডির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি মোহাম্মদ খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেসের (বেসিস) সহ-সভাপতি রাসেল টি আহমেদ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান।
জার্মানিভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান রকেট ইন্টারনেটের উদ্যোগ হচ্ছে কারমুডি। রকেট ইন্টারনেটের বাংলাদেশে পরিচালিত আরও ই-কমার্স ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে লামুডি, ফুডপান্ডা, কায়মু, দারাজ ইত্যাদি।