নদীর ঘাটে গিয়ে রানি সোনার কাঁকন দিয়ে দাসী কেনেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৪
সঠিক উত্তর  অংশ-১৪
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
কাকঁনমালা আর কাঞ্চনমালা
২৩. রাজপুত্রের সঙ্গে দেখা করার জন্য রাখাল কোথায় দাঁড়িয়ে থাকে?
ক. গাছতলায় খ. রাজপ্রাসাদের সামনে গ. নদীর ঘাটে ঘ. বনের ধারে
উত্তর: খ. রাজপ্রাসাদের সামনে।
২৪. ‘প্রতিজ্ঞা’ শব্দের অর্থ কী?
ক. পরামর্শ খ. কথা বলা গ. ওয়াদা করা ঘ. কথা না বলা
উত্তর: গ. ওয়াদা করা।
২৫. ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’— গল্পে উল্লিখিত রাজপুরী আলো করে থাকে কে?
ক. রানি কাঞ্চনমালা খ. দাসী কাঁকনমালা গ. চাঁদ ঘ. সূর্যের কিরণ
উত্তর: ক. রানি কাঞ্চনমালা।
২৬. রাজা অসুস্থ হয়ে পড়লে রাজ্য দেখাশোনা শুরু করেন কে?
ক. রাখাল খ. মন্ত্রী গ. সেনাপতি ঘ. রানি কাঞ্চনমালা
উত্তর: ঘ. রানি কাঞ্চনমালা।
২৭. রানি কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে যান কেন?
ক. দাসী কিনতে খ. স্নান করতে গ. পানি আনতে ঘ. নৌকায় চড়তে
উত্তর: খ. স্নান করতে।
২৮. নদীর ঘাটে গিয়ে রানি কী দিয়ে একটি দাসী কেনেন?
ক. সোনার নোলক খ. সোনার বালা গ. সোনার কাঁকন ঘ. সোনার কড়ি
উত্তর: গ. সোনার কাঁকন।
২৯. রানি যে দাসীকে কেনেন, তার নাম কী?
ক. কাঞ্চনমালা খ. কাঁকনমালা গ. কাঁকন দাসী ঘ. দাসী কঙ্কণ
উত্তর: খ. কাঁকনমালা।
৩০. দুঃখিনী কাঞ্চনমালা কোথায় বসে মাছ কাটেন?
ক. রান্নাঘরে খ. আস্তাকুঁড়ে গ.বাথরুমে ঘ. সদর দরজার পাশে
উত্তর: খ. আস্তাকুঁড়ে।
৩১. নদীর ঘাটে কাপড় ধুতে যাওয়ার পথে কাঞ্চনমালার সঙ্গে কার দেখা হয়? ক. অচিন মানুষের খ. কৃষকের গ. কামারের ঘ. ওঝার
উত্তর: ক. অচিন মানুষের।
৩২. রানি কাঞ্চনমালা দাসী কিনতে রাজি হয়েছিলেন কেন?
ক. সংসারের কাজে সহায়তা পেতে খ. বাজার করানোর জন্য
গ. রাজার শরীর থেকে সুচ খোলার জন্য ঘ. কাপড় কাচার জন্য
উত্তর: গ. রাজার শরীর থেকে সুচ খোলার জন্য।
৩৩. গল্পে কে স্বেচ্ছায় দাসী হতে চেয়েছিল?
ক. কাঁকনমালা খ. হীরণমালা গ. কাঞ্চনমালা ঘ. কিরণমালা
উত্তর: ক. কাঁকনমালা।
৩৪. রানি কার কাছে গায়ের গয়না রেখে নদীতে ডুব দেন?
ক. কাঁকনমালার কাছে খ. সেনাপতির গ. মন্ত্রীর ঘ. রাখালের কাছে
উত্তর: ক. কাঁকনমালার কাছে।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল