নদীর দুই তীরে ফুটে থাকে কাশফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার রূপ  অংশ-৮

প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
দুই তীরে
১. নদীর দুই তীরে ফুটিয়া থাকে কাশফুল।
উত্তর: নদীর দুই তীরে ফুটে থাকে কাশফুল।
২. সন্ধ্যায় জেলের ডিঙি আসিয়া ভেড়ে।
উত্তর: সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে।

ভাবুক ছেলেটি
১. বাড়ির কাজকর্ম তেমন করিতে হয় না।
উত্তর: বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না।
২. ঝড়ে গাছপালা ভাঙ্গিয়া গেলে বাবাকে প্রশ্ন করে।
উত্তর: ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে।
৩. ওদেরকে কাটিলে ওরা ব্যথা পায় না?
উত্তর: ওদেরকে কাটলে ওরা ব্যথা পায় না?
৪. প্রকৃতির অনেক কিছু নিয়েই তাহার নানা রকম ভাবনা আর জানিবার আগ্রহও বাড়িতে থাকে।
উত্তর: প্রকৃতির অনেক কিছু নিয়েই তাহার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে।
৫. তোমরা অনেকেই হয়তো বুঝিয়া ফেলিয়াছ কে তিনি।
উত্তর: তোমরা অনেকেই হয়তো বুঝে ফেলেছ কে তিনি।
৬. এখান হইতে ট্রাইপাস্ পাস করিবার পর লন্ডন হইতে বিএসসি পাস করিয়াছেন।
উত্তর: এখান হতে ট্রাইপাস পাস করার পর লন্ডন হতে বিএসসি পাস করেছেন।
৭. তিনি অস্থায়ীভাবে চাকরি করিতেছিলেন বলে তাঁহার বেতন আরও একভাগ কাটিয়া নেওয়া হয়।
উত্তর: তিনি অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তাঁহার বেতন আরও একভাগ কেটে নেওয়া হয়।
৮. শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাঁকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করিয়া চাকরিতে স্থায়ী করে।
উত্তর: শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাঁকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে।
৯. জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করিয়াছেন।
উত্তর: জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন।
১০. দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরিয়া আসেন।
উত্তর: দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।

প্রার্থনা
১. তোমারি চরণে পড়ি লুটাইয়া।
উত্তর: তোমারি চরণে পড়ি লুটিয়ে।
২. প্রিয়জন গিয়াছে চলি।
উত্তর: প্রিয়জন গিয়েছে চলি।
৩. পাখিরা অসীম আকাশে উড়িয়া বেড়ায়।
উত্তর: পাখিরা অসীম আকাশে উড়ে বেড়ায়।
৪. ভাবিয়া কাজ করিলে পরিতাপ করিতে হয় না।
উত্তর: ভেবে কাজ করলে পরিতাপ করতে হয় না।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল