নববর্ষে উইকিপিডিয়ার প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাংলা বছর ১৪১৯-এর প্রথম দিনে ‘মুক্ত সফটওয়্যার ব্যবহার করুন, বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করুন’ স্লোগানে দেশের কয়েকটি স্থানে অনলাইন বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া তথ্যসমৃদ্ধ করার আহ্বান জানাল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ঢাকায় শাহবাগে বিডিওএসএনের সদস্যরা শোভাযাত্রা বের করেন এবং ব্যানার নিয়ে অবস্থান করেন। এতে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক ও বিডিওএসএনের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে। এ সময় নববর্ষ উৎসবে আসা মানুষের মধ্যে বাংলা উইকিপিডিয়ার বিশেষ প্রচারপত্র বিলি করা হয়। পাশাপাশি চট্টগ্রাম ওপেন সোর্স নেটওয়ার্ক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওএসএন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওএসএনের উদ্যোগে বিশেষ শোভাযাত্রা বের করা হয়। —নিজস্ব প্রতিবেদক