নববর্ষে কিউবির আলোকচিত্র প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগ দাতা প্রতিষ্ঠান কিউবি বাংলা নববর্ষ উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। এটি সবার জন্য উন্মুক্ত। পুরস্কার হিসেবে থাকছে আইপড, আইপড টাচ, ক্যানন ডিএসএলআর ক্যামেরা ইত্যাদি। প্রতিযোগীদের পয়লা বৈশাখ ঘিরে তাদের প্রিয় ছবিগুলো কিউবির ফেসবুক পৃষ্ঠায় (www.facebook.com/qubeezone) জমা দিতে হবে। ফেসবুকে থাকা ছবিতে ব্যবহারকারীদের দেওয়া ‘লাইক’-এর পরিমাণ ও বিশেষজ্ঞ বিচারকদের নম্বরের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কিউবি বৈশাখ উৎসব উদ্যাপনের অংশ হিসেবে বুথ স্থাপন করা হবে। বুথথেকে বিনামূল্যে ছবি ফেসবুকে রাখা যাবে।এখানে নানারকম খেলা ও একটি ঐতিহ্যবাহী লোকজ মেলার আয়োজনও রয়েছে। —বিজ্ঞপ্তি