নববর্ষে চালু হলো সামগ্রী ডটকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে চালু হয়েছে অনলাইনভিত্তিক স্টোর ‘সামগ্রী ডটকম’। কয়েকজন ফ্রিল্যান্স উদ্যোক্তা মিলে তৈরি করেছেন এই অনলাইন কেনাকাটার সুবিধা।সামগ্রী ডটকম এই বৈশাখে অনলাইনে বিভিন্ন উপহারসামগ্রী কেনাকাটার সুযোগ দিতে ‘বৈশাখী ঝড়ে উপহার পড়ে’ স্লোগানে বিশেষ উপহার প্যাকেজও দিচ্ছে।সামগ্রী ডটকমের উদ্যোক্তা নাহিদ হাসান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, বৈশাখ মাসজুড়ে সামগ্রী ডটকমের ওয়েবসাইট থেকে যেকোনো পণ্য কিনে প্রিয়জনকে লটারিতে বৈশাখী উপহার পাওয়ার সুযোগ করে দেওয়া যাবে। সাইটটিতে নিবন্ধন করে পণ্য না কিনলেও উপহার জেতার সুযোগ থাকবে।নাহিদ হাসান আরও জানিয়েছেন, সামগ্রী ডটকম আপাতত ঢাকায়ই এ কেনাকাটার সুবিধা দিচ্ছে। পরে এ সেবা বাড়ানো হবে। নিবন্ধন করে যাঁরা পুরস্কার জিতবেন তাদের কাছে বিনামূল্যে উপহার পৌঁছে যাবে। সাইটটি থেকে পণ্য কেনার পর তা বাড়ি বসে গ্রহণ করতে খরচ হবে ৩০ টাকা।এ ওয়েবসাইটটির ঠিকানা: (http://www.samogree.com)