নবীন উদ্যোক্তার স্বপ্ন থাকতে হবে আকাশছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তাদের কানেকটিং স্টার্টআপস প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দিতে গতকাল বুধবার ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিলনায়তনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তি পৃথিবীকে যেমন ছোট করে তুলছে তেমনি করে তুলছে প্রতিযোগিতাপূর্ণ। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিষ্ঠিত হতে হলে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে তুলতে হবে।’
সেমিনারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, ‘উদ্যোক্তা হতে হলে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর। স্বপ্ন থাকতে হবে আকাশছোঁয়া।’ সেমিনারে উপস্থিত ছিলেন ইউল্যাবের কম্পিউটারবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসেন, বেসিসের পরিচালক এস এম আশ্রাব আবীর, আরিফুর রহমান ও সামিরা জুবেরি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। শেষে শিক্ষার্থীদের মধ্যে র্যা ফল ড্র করে লটারির মাধ্যমে পাঁচজনকে পুরস্কৃত করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে কানেকটিং স্টার্টআপস প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন কোনো উদ্ভাবনী আইডিয়া অথবা দুই বছরের কম সময়ের কোনো স্টার্টআপ যাদের ব্যবসায়িক মূলধন পাঁচ হাজার ডলারের কম এবং পণ্য রয়েছে তারা কানেকটিং স্টার্টআপস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ১০ বিজয়ীকে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে নতুন ব্যবসায় উদ্যোগের (স্টার্টআপ) জন্য জায়গাসহ সব রকমের সহযোগিতা করা হবে। প্রতিযোগিতার নিবন্ধনের শেষ সময় ৩০ জানুয়ারি। বিস্তারিত: www.connectingstartupsbd.net।