নবীনগর উপজেলার ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন তথ্য নিয়ে চালু হচ্ছে নবীনগর উপজেলা (www.nabinagarupazila.com) নামের নতুন একটি ওয়েবসাইট। এতে নবীনগরের বিশিষ্টজনদের জীবনী, ঐতিহ্য, ইতিহাস ও সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণসহ নানা তথ্য থাকবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন এ ওয়েবসাইট কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম। উপজেলার বিভিন্ন তথ্য [email protected] ঠিকানার ই-মেইলে পাঠানো যাবে। —নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি