নবীনগর উপজেলার ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন তথ্য নিয়ে নবীনগর উপজেলার www.nabinagarupazila.com নামের নতুন ওয়েবসাইট চালু হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সাংসদ শাহ্ জিকরুল আহমেদ এর উদ্বোধন করেন। নবীনগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, প্রশাসনিক তথ্য, বিশিষ্টজনদের জীবনী, শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণসহ উপজেলার নানা তথ্য এতে পাওয়া যাবে। ওয়েবসাইটের উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম জানান, ‘উপজেলার নানা তথ্য [email protected] ই-মেইলে পাঠানো যাবে।—নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি